মহিলা হকিতে বান্দরবানের জয়
মঙ্গলবার দ্বিতীয় মহিলা হকি প্রতিযোগিতায় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা জয় পেয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ২-০ গোলে নাহার অ্যাকাডেমিকে হারিয়েছে।
বিজয়ী দলের পক্ষে গোল দুটো করেছেন মারিয়া সাইলুক ও শ্রাবণী রানী দেব।
দিনের অন্য ম্যাচে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় ২-২ গোলে ড্র করেছে দিনাজপুর মিউনিসিপ্যাল স্কুলের সঙ্গে।
আনন্দময়ী স্কুলের হাজেরা আক্তার ও শাহীন সুলতানা এবং মিউনিসিপ্যাল স্কুলের আয়েশা ও সেলি মায়ন্তী মার্ডি একটি করে গোল করেন।
