২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরদের মোহামেডান-আবাহনী লড়াইয়ে গণ্ডগোল

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ ক্লাব ফুটবল টুর্নামেন্টে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও আবাহনী লিমিটেডের ম্যাচটি গণ্ডগোলের কারণে শেষ হতে পারেনি।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 07:18 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

মোহামেডানের একটি গোল বাতিলের দাবিতে আবাহনী খেলতে অস্বীকৃতি জানায়।

আবাহনীর সমর্থকরা মাঠে ঢুকে গোল পোস্টের জাল ছিড়ে ফেলে। কর্নার পতাকা তুলে রেফারিকে মারতেও উদ্যত হয় তারা। লাথি মেরে ফেলে দেয় মাঠের পাশে থাকা বিলবোর্ড।

৭৬ মিনিটে মোহামেডানের একটি গোলকে ঘিরে গণ্ডগোলের সূত্রপাত। আবাহনীর খেলোয়াড়রা গোলটি বাতিলের দাবিতে রেফারিকে ঘিরে ধরে।

কিন্তু রেফারি গোলের সিদ্ধান্তে অটল থাকলে আবাহনী খেলতে অস্বীকৃতি জানায়। এরপর আর খেলা হয়নি।

নিয়ম অনুযায়ী রেফারি ৪০ মিনিট অপেক্ষা করে শেষ বাঁশি বাজান। বাইলজ অনুযায়ী মোহামেডানকে বিজয়ী ঘোষণা করা হয়।