মুক্তিযোদ্ধার-ফেনী সকার গোলশূন্য ড্র
রোববার গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে রুখে দিয়েছে ফেনী সকার ক্লাব।
গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধার অবস্থান ষষ্ঠ। এক ম্যাচ কম খেলে ৮ পয়েন্ট সংগ্রহ করা সকার ক্লাব আছে অষ্টম স্থানে।
