২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার থেকে মহিলা হকি

পাঁচটি দল নিয়ে সোমবার থেকে শুরু হবে মহিলা হকি প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আনন্দময়ী স্কুল ও নাহার অ্যাকাডেমি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 03:59 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

প্রতিযোগিতার অন্য তিনটি দল গতবারের চ্যাম্পিয়ন নড়াইল, রানার্সআপ দিনাজপুর মিউনিসিপ্যাল স্কুল ও বান্দরবান জেলা।



লিগ পদ্ধতিতে এই প্রতিযোগিতা হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনালে। ফাইনাল ৪ মার্চ।



প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ১৫ ও রানার্সআপ ১০ হাজার টাকা পাবে। এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়কে বিশেষ পুরস্কার দেবে স্পন্সর ওয়ালটন।