২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্ত:জেলা মহিলা অ্যাথলেটিক্সে যশোরের শ্রেষ্ঠত্ব

আন্ত:জেলা মহিলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দলগত বিভাগের শিরোপা জিতেছে যশোর জেলা। তাদের সংগ্রহ ২২ পয়েন্ট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 07:11 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

১৫ পয়েন্ট নিয়ে রাজবাড়ী জেলা রানার্স আপ হয়েছে।

ব্যক্তিগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন যশোর জেলার তিন্নী হাসান সুইটি। তার পয়েন্ট ১১।

১০ পয়েন্ট করে নিয়ে যুগ্ম রানারআপ যশোরেরই রনি ভৌমিক এবং রাজবাড়ীর রিক্তা আক্তার।

শনিবার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।