আন্তঃজেলা মহিলা অ্যাথলেটিক্স
আন্তঃজেলা মহিলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম দিনের দুটি ইভেন্টেই প্রথম হয়েছেন যশোরের অ্যাথলেটরা। শুক্রবার ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ২০০ মিটার দৌড়ে যশোরের তিন্নি হাসান সুইটি প্রথম হয়েছেন।
এই ইভেন্টে গাইবান্ধার চামেলী আকতার দ্বিতীয় এবং নোয়াখালীর আইরিন সুলতানা তৃতীয় হন।
চাকতি নিক্ষেপে যশোরের রনী ভৌমিক প্রথম, নড়াইলের শরীফা নেহা দ্বিতীয় এবং বরিশালের শারমিন আক্তার তৃতীয় হন।
এর আগে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী জিএম কাদের। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রাফিয়া আখতার ডলি ও সাধারণ সম্পাদিকা কামরুন নাহার ডানা।
