শ্রীলঙ্কায় বাংলাদেশের দাবাড়ুদের অগ্রযাত্রা অব্যাহত
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠানরত বিশ্বকাপ দাবার বাছাই পর্বে এগিয়ে চলেছেন বাংলাদেশের দাবাড়ুরা।
বৃহস্পতিবার সপ্তম রাউন্ড শেষে সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে একসঙ্গে শীর্ষে আছেন বাংলাদেশের তিন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান ও রিফাত বিন সাত্তার।
সপ্তম রাউন্ডে নিয়াজ পাকিস্তানের আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদীকে, রিফাত শ্রীলঙ্কার বীরাবর্ধনেকে ও জিয়া স্বাগতিক দলের আরেক প্রতিযোগী কুরকুলসুরিয়াকে হারিয়েছেন।
পাঁচ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, মাহমুদ লোদী ও শ্রীলঙ্কার কাভিন্দা আখিলা দ্বিতীয় স্থানে আছেন।
মহিলা বিভাগে সপ্তম রাউন্ড শেষেও শীর্ষস্থান ধরে রেখেছেন আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা। বৃহস্পতিবার তিনি শ্রীলঙ্কার মেথমালির সঙ্গে ড্র করেছেন।
