শ্রীলঙ্কায় জিতেই চলেছেন লিজা
শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠানরত বিশ্বকাপ দাবার বাছাই পর্বে টানা পঞ্চম জয় পেয়েছেন শামীমা আক্তার লিজা। বুধবার স্বাগতিকদের আন্তর্জাতিক মাস্টার রানাসিংহেকে হারিয়ে পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছেন তিনি।
শ্রীলঙ্কার মেথমিনি নেলুনিকা ও গুনারত্নে মনীষা সুচিনি সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন।
পুরুষদের বিভাগে চার পয়েন্ট করে নিয়ে বাংলাদেশের তিন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান ও রিফাত বিন সাত্তার একসঙ্গে দ্বিতীয় স্থানে আছেন। বুধবার জিয়া এনামুল হোসেন রাজীবকে হারিয়েছেন এবং নিয়াজ ড্র করেছেন রিফাতের সঙ্গে।
সাড়ে চার পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছেন পাকিস্তানের আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদী।
