২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপের পরাশক্তিদের লড়াই

শুধু ব্রাজিল-আর্জেন্টিনা নয়, বুধবার রাতে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে ইউরোপের প্রায় সব বড় দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 07:38 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

প্যারিসের স্তাতে দি ফ্রান্সে জার্মানিকে স্বাগত জানাবে ফ্রান্স। আমস্টারডাম অ্যারেনায় নেদারল্যান্ডসের আতিথ্য নেবে ইতালি। আর কাতারের দোহায় মুখোমুখি হবে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন এবং দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে।

তিন বার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও মুখোমুখি লড়াইয়ে ফ্রান্সের চেয়ে বেশ পিছিয়ে জার্মানি। আগের ২৪টি লড়াইয়ে ফ্রান্সের ১১ জয়ের বিপরীতে জার্মানদের জয় ৭টি, বাকি ৬টি ড্র।

ফরাসীদের জার্মানি সর্বশেষ হারিয়েছিল প্রায় ২৬ বছর আগে। ১৯৮৭ সালে বার্লিনে ২-১ গোলে জিতেছিল তখনকার পশ্চিম জার্মানি।

নেদারল্যান্ডসের বিপক্ষে ইতালি অনেক এগিয়ে। আগের ১৭টি লড়াইয়ে ডাচদে জয় মাত্র তিনটি, ইতালীয়দের সাতটি।

স্পেনকে আগের আটটি লড়াইয়ে কখনো হারাতে পারেনি উরুগুয়ে। বিশ্ব চ্যাম্পিয়নরা জিতেছে তিন বার, বাকি পাঁচটি ড্র।

তবে উরুগুয়ের বিপক্ষে অধিনায়ক ও গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে পাচ্ছে না স্পেন। হাতে চোট পেয়ে প্রায় তিন মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ক্যাসিয়াস।