২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ার্টার ফাইনালে ঘানা-মালি

আফ্রিকান নেশন্স কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ঘানা ও মালি। নাইজারকে ৩-০ গোলে হারানোয় ঘানার এবং ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করায় শেষ আট নিশ্চিত হয়ে গেছে মালির।

রয়টার্স

.

রয়টার্স

Published : 29 Jan 2013, 04:43 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

দুই জয় ও এক ড্রয়ের সুবাদে সাত পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে টুর্নামেন্টের চার বারের চ্যাম্পিয়ন ঘানা। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মালি। কঙ্গো ও নাইজারের পয়েন্ট যথাক্রমে তিন ও এক।

সোমবার পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামে ষষ্ঠ ও ২৩ মিনিটে স্ট্রাইকার আসামোয়াহ জিয়ান ও ফরোয়ার্ড ক্রিস্টিয়ান আতসুর গোলে এগিয়ে যাওয়ার পর জয় নিয়ে ভাবতে হয়নি ঘানাকে।

৪৯ মিনিটে তৃতীয় ও শেষ গোলটি করেন ডিফেন্ডার জন বোইয়া।

ডারবানের মোজেস মাভিদা স্টেডিয়ামে দুটি গোলই হয় শুরুতে। তৃতীয় মিনিটে স্ট্রাইকার মাবোকানি বেজুয়ার পেনাল্টি গোলে এগিয়ে যায় কঙ্গো। ১৪ মিনিটে স্ট্রাইকার মামাদো সামাসা সমতায় ফেরান মালিকে।

২ ফেব্রুয়ারি ‘এ’ গ্রুপের রানার্সআপ কেপ ভার্দের বিপক্ষে প্রথম কোয়ার্টার ফাইনালে লড়বে ঘানা। সেদিনই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মালির প্রতিপক্ষ ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।