২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার অ্যাথলেটিক্স ফেডারেশনে নির্বাচন

সোমবার বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনে শুধু সদস্য পদে নির্বাচন হবে। ২৮ সদস্যের কার্যনির্বাহী পরিষদে ১৬টি পদের জন্য প্রার্থী ২২ জন।

ক্রীড়া প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 07:26 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষেদের মিলনায়তনে নির্বাচন হবে।

এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে শাহ আলম, চারটি সহ-সভাপতি পদে মোকছেদুর রহমান হিমু, মেজবাহুর রহমান, অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন ও মনজুর মোরশেদ, সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম চেঙ্গিস, দুটি যুগ্ম সম্পাদক পদে তোফাজ্জল হোসেন ও মিলজার হোসেন এবং কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচন করবেন ফারুকুল ইসলাম, শেখ হেমায়েত উল্লাহ, নিবাস হালদার, আবু সুফিয়ান, আবু সাইদ খান, জামাল হোসেন, লুৎফর রহমান বাবু, মোশাররফ হোসেন মিলন, শামীমা সাত্তার মিমু, ফারহাদ জেসমিন লিটি, মাহবুবা ইকবাল বেলি, আবুল কালাম, ফরিদ খান চৌধুরী, আবদুর রকিব মন্টু, সাদাত হোসেন সোহেল, ইকবাল হোসেন, আবদুল কুদ্দুস, ওহাব খান, আমিনুল ইসলাম, শামসুদ্দোহা মামুন, আখতারুজ্জামান মৃধা পলাশ ও রফিক উল্লাহ আখতার মিলন।