২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার জুভেন্টাসের হোঁচট

ইতালিয়ান সেরি আ’য় আবার পয়েন্ট নষ্ট করেছে জুভেন্টাস। জেনোয়ার সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 27 Jan 2013, 06:53 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

বোলনিয়ার মাঠ থেকে ৩-৩ গোলের ড্র নিয়ে ফিরেছে এএস রোমাও।

লাৎসিওর হতাশা অবশ্য আরো বেশি। নিজেদের মাঠে শিয়েভোর কাছে ১-০ গোলে হেরে গেছে তারা।

তবে জয় পেয়েছে এসি মিলান ও নাপোলি। মিলান আটালান্টার মাঠে ১-০ এবং নাপোলি পার্মার মাঠে ২-১ গোলে জিতেছে।

টানা দ্বিতীয় ম্যাচে ড্র করলেও ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে সেরি আ’র রেকর্ড ২৮ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৪৬। ৪৩ পয়েন্ট নিয়ে লাৎসিও তৃতীয় স্থানে।

পঞ্চম মিলানের ৩৭ ও অষ্টম রোমার ৩৪ পয়েন্ট।