২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান জোনাল দাবায় বাংলাদেশের ছয় জন

আগামী ২ ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কায় শুরু হচ্ছে এশিয়ান জোনাল দাবা। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে তিন জন গ্র্যান্ড মাস্টারসহ ছয় জন দাবাড়ু অংশ নিচ্ছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2013, 07:04 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

তারা হলেন তিন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান ও রিফাত-বিন-সাত্তার, আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা, আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ এবং শারমীন সুলতানা শিরিন।

দল সম্পর্কে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক বলেন, “জাতীয় দাবার ফলাফলের ওপরে ভিত্তি করে দল গড়া হয়েছে। আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ এই প্রতিযোগিতায় খেলার জন্য আয়োজকদের অনুরোধ করেছিলেন। তাই আয়োজকরা তাকে আলাদাভা্বে আমন্ত্রণ জানিয়েছে।”

বাংলাদেশের অন্য দুই গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও আব্দুল্লাহ আল রাকিবের না থাকা প্রসঙ্গে তিনি বলেন, “রাজীব ও রাকিব এই প্রতিযোগিতায় অংশ নেয়ার আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু তারা কেউই জাতীয় দাবায় অংশ নেননি। তাই নিয়ম অনুযায়ী তাদের পাঠানো যাচ্ছে না।”