২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলভার নৈপুণ্যে ম্যান সিটির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ২-০ গোলে ফুলহ্যামকে হারিয়েছে। দুটি গোলই করেন স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 19 Jan 2013, 06:08 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। দু দলই জিতেছে ঘরের মাঠে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি ২-০ গোলে ফুলহ্যামকে আর লিভারপুল ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে নরউইচ সিটিকে।

এই জয়ে ৫৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্যবধান কমিয়ে চার পয়েন্টে নিয়ে এসেছে ম্যান সিটি। ২৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৫১ পয়েন্ট। ম্যান সিটি অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে ম্যান ইউর চেয়ে। ৩৪ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান সপ্তম।

ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ চ্যাম্পিয়নদের জয়ের নায়ক ডেভিড সিলভা। খেলার দ্বিতীয় ও ৬৯ মিনিটে দুটো গোলই এই স্প্যানিশ মিডফিল্ডারের।

অ্যানফিল্ডে স্বাগতিক লিভারপুলের হয়ে গোল করেন জর্ডান হেন্ডারসন, লুই সুয়ারেজ, ড্যানিয়েল স্টুরিজ ও স্টিভেন জেরার্ড। শেষ গোলটি ছিল আত্মঘাতী।