ইতালিয়ান কাপের শেষ চারে রোমা
ইতালিয়ান কাপের সেমিফাইনালে উঠেছে এএস রোমা। কোয়ার্টার ফাইনালে ফিওরেন্তিনাকে ১-০ গোলে হারিয়েছে তারা।
গোলশূন্য ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে রোমার জয়সূচক গোলটি করেন স্ট্রাইকার মাত্তিয়া দেস্ত্রো।
এই ম্যাচের শুরু থেকেই ছিল কার্ডের ছড়াছড়ি। তিনটি লাল কার্ড ছাড়াও ১১টি হলুদ কার্ড দেখেন দুদলের ফুটবলাররা।
তিনটি লাল কার্ডের দুটো পেয়েছেন রোমার মিডফিল্ডার তাদেই ও ডিফেন্ডার দোদো। অন্যটি পান ফিওরেন্তিনার মিডফিল্ডার হুয়ান কুয়াদ্রাদো।
এবারের ইতালিয়ান কাপের অন্য তিন সেমিফাইনালিস্ট জুভেন্টাস, ইন্টার মিলান ও লাৎসিও।
