২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটির কোচ হতে পারেন গার্দিওলা

আগামী মৌসুমে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব নিতে পারেন পেপ গার্দিওলা। যুক্তরাজ্যের দৈনিক ‘দ্য সান’ জানিয়েছে এ কথা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 07:53 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

স্প্যানিশ ফুটবলের এক উচ্চ পর্যায়ের মুখপাত্রের বরাত দিয়ে পত্রিকাটি এই খবর প্রকাশ করেছে।

ওই মুখপাত্র বলেন, “আগামী মৌসুমে গার্দিওলার ম্যান সিটিতে যাওয়া ১০০ ভাগ নিশ্চিত। এবং আমি যখন বলি ১০০ ভাগ তখন তার অর্থ ৯৯ ভাগ নয়। তার অর্থ ১০০ ভাগই।”

‘দ্য সান’-এর খবর সত্যি হলে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে ইতালির রবার্তো মানচিনিকে।

গার্দিওলার অধীনে তিনটি স্প্যানিশ লা লিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি ফিফা ক্লাব বিশ্বকাপসহ মোট ১৪টি শিরোপা জিতেছে বার্সেলোনা। গত মৌসুমের শেষে দায়িত্ব ছেড়ে দেয়ার পর থেকে বেকার জীবন কাটছে বার্সার সবচেয়ে সফল কোচের।