২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার থেকে অস্ট্রেলিয়ান ওপেন

সোমবার থেকে শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। গত দুবার চ্যাম্পিয়ন হওয়ায় টেনিস র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা নোভাক জোকোভিচের সামনে এবার হ্যাটট্রিক শিরোপার হাতছানি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 13 Jan 2013, 06:45 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

লক্ষ্যপূরণে জোকোভিচের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরার এবং লন্ডন অলিম্পিক ও ইউএস ওপেন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে।

চোটের কারণে ইউএস ওপেনের মতো অস্ট্রেলিয়ান ওপেনও খেলতে পারছেন না রাফায়েল নাদাল।

মেয়েদের এককে বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কার টানা দ্বিতীয় শিরোপার পথে প্রধান বাধা মারিয়া শারাপোভা ও সেরেনা উইলিয়ামস।

টুর্নামেন্টের ড্রয়ে একই অর্ধে পড়ায় সেমিফাইনালে দেখা হতে পারে আজারেঙ্কা ও সেরেনার।