২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসির সহজ জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে সহজ জয় পেয়েছে চেলসি। শনিবার স্টোক সিটির মাঠ থেকে তারা ৪-০ গোলের জয় নিয়ে ফিরেছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 Jan 2013, 07:33 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীদের জয়ের পথ সুগম করেছে দুটো আত্মঘাতী গোল। চার গোলের দুটোই করেছেন স্টোক সিটির ফরোয়ার্ড জোনাথন ওয়াল্টার্স। শেষ মুহূর্তে পেনাল্টিও মিস করেন তিনি।

চেলসির অন্য দুটো গোলের একটি পেনাল্টি থেকে করেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। ৭৩ মিনিটে শেষ গোলটি এডেন হ্যাজার্ডের।

এই জয়ে ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। কুইন্স পার্ক রেঞ্জার্সের মাঠে গোলশূন্য ড্র করা টটেনহাম হটস্পার এক পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে।