কোচিংয়ে ফিরতে আগ্রহী গার্দিওলা
কোচিংয়ে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা।
কোচিংয়ে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা।
জুরিখে ফিফা ব্যালন ডি’অর বর্ষসেরা অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি কোচিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। এ মূহুর্তে আমার কোনো দল নেই, কিন্তু আমি কোচিংয়ে ফিরতে চাই।”
গত বছরের মাঝামাঝি সময়ে বার্সেলোনার সঙ্গে চার বছরের সম্পর্কের ইতি টানেন গার্দিওলা।
তার অধীনে তিনটি স্প্যানিশ লা লিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি ফিফা ক্লাব বিশ্বকাপ সহ ১৪টি শিরোপা জিতেছে বার্সেলোনা।
