বিপিএলের সপ্তম ফ্র্যাঞ্চাইজি আই স্পোর্টস
এগারো লাখ ডলারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম ফ্র্যাঞ্চাইজি রংপুরের মালিকানা পেয়েছে ফ্লোরা টেলিকম। রাজধানীর ঢাকা ক্লাবে শনিবারের ফ্লোরা টেলিকমের সহযোগী প্রতিষ্ঠান আই স্পোর্টস লিমিটেড নিলামে সর্বোচ্চ এই দর দিয়ে বিপিএলর নতুন দলের স্বত্ব কিনে নেয়।

প্রাথমিক প্রতিক্রিয়ায় আই স্পোর্টস লিমিটেড এর চেয়ারম্যান মোস্তফা রফিকুল ইসলাম বলেন, “আমরা ভীষণ উচ্ছ্বসিত। ক্রিকেট নিয়ে এদেশের মানুষের আবেগ তীব্র। ক্রিকেটকে সামনে এগিয়ে নেয়ার ক্ষেত্রে আমরাও অবদান রাখতে চাই।”
“দেশের এবং বিশ্বের সেরা খেলোয়াড়দের আমরা দলে নিতে চাই। আশাকরি দেখার মতো একটি দল গঠন করতে পারবো আমরা,” যোগ করেন তিনি।
‘রংপুর রাইডার্স’ নামে বিপিএলে মাঠে নামতে চান জানিয়ে তিনি বলেন, “ভারতের ব্যাটিং কিংকদন্তী সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, রবিন সিংদের আমাদের দলের সঙ্গে যুক্ত করতে চাই।”
গেমঅনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন গাঙ্গুলী বলেন, “স্বচ্ছ প্রক্রিয়ায় নিলাম অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর নিলামের দরপত্র জমা দেয়ার শেষ দিন ছিল। সেদিন তিনটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। এর মধ্যে সর্বোচ্চ দরদাতাই দলের মালিকানা পেয়েছেন।”
দলের নিলাম শেষে ২০ ডিসেম্বরের খেলোয়াড়দের নিলামের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন অঞ্জন।
নিলামে এএসএন স্পোর্টস ও হক এন্টারপ্রাইজ অংশ নেয়। হক ব্রাদার্স ১ লাখ ডলার দর দেয়। আর এসএন স্পোর্টস ‘ডিসকোয়ালিফাইড’ হয়ে যায়।
দ্বিতীয় আসরে দল গঠনে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ১০ কোটি টাকা ব্যয় করতে পারবে।
১৭ জানুয়ারিতে বিপিএলের দ্বিতীয় আসরের উদ্বোধন ও পরদিন থেকে খেলা শুরু হবে।