২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা কাবাডিতে ওয়ান্ডারার্স ও যাত্রাবাড়ীর জয়

রোববার মহিলা কাবাডি লিগের সুপার ফোরে জয় পেয়েছে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 02:45 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার মহিলা কাবাডি লিগের সুপার ফোরে জয় পেয়েছে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। পল্টন কাবাডি স্টেডিয়ামে যাত্রাবাড়ী ৪টি লোনাসহ ৩৪-২০ পয়েন্টে আজাদ স্পোর্টিং ক্লাবকে এবং ওয়ান্ডারার্স ৩টি লোনাসহ ৪৭-১৮ পয়েন্টে জুরাইন জনতা ক্লাবকে হারিয়েছে। মঙ্গলবার লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে ওয়ান্ডারার্স ও যাত্রাবাড়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪০ঘ.