২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল। মৌসুমের প্রথম টুর্নামেন্টের ড্র হয়েছে রোববার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল। মৌসুমের প্রথম টুর্নামেন্টের ড্র হয়েছে রোববার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। ১৬টি দল চারটি গ্র“পে ভাগ হয়ে অংশ নেবে এই টুর্নামেন্টে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও ফেনীর রামপুর বয়েজ ক্লাব। ‘এ’ গ্র“পে মোহামেডানের সঙ্গে রয়েছে এ মৌসুমের সবচেয়ে শক্তিশালী দল শেখ রাসেল ক্রীড়া চক্র, বাংলাদেশ পুলিশ ও রামপুর বয়েজ ক্লাব। ‘বি’ গ্র“পের চার দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, কক্সসিটি এফসি ও নোয়াখালী ফুটবল অ্যাকাডেমি। ‘সি’ গ্র“পে আবাহনী লিমিটেডের সঙ্গী ব্রাদার্স ইউনিয়ন, রহমতগঞ্জ এমএফএস ও যশোর ডিএফএ। আর ‘ডি’ গ্র“প গড়া হয়েছে বিজেএমসি, আরামবাগ ক্রীড়া সংঘ, ফেনী সকার ক্লাব ও খুলনা আবাহনীকে নিয়ে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রতিদিন তিনটি করে ম্যাচ হবে। এর মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচ বেলা সাড়ে ৩টা এবং দ্বিতীয়টি বিকাল সাড়ে ৫টায় শুরু হবে। ১৩ অক্টোবর শেষ হবে গ্র“প পর্ব। ১৪ ও ১৫ অক্টোবর চারটি কোয়ার্টার ফাইনাল, ১৭ ও ১৮ অক্টোবর দুটো সেমিফাইনাল এবং ২০ অক্টোবর হবে ফাইনাল। এবারের ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দল ৫ লাখ এবং রানার্সআপ দল ৩ লাখ টাকা পাবে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ২৫ হাজার টাকা। সর্বোচ্চ গোলদাতার জন্যও রয়েছে একই পরিমান অর্থ পুরস্কার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৪ঘ.