২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারমার কাছেও পয়েন্ট হারাল এসি মিলান

ইতালিয়ান সেরি আ’তে সাবেক চ্যাম্পিয়ন এসি মিলানের দুঃসময় কাটছে না। এন্নিও টারডিনি স্টেডিয়ামে পারমার সঙ্গে ১-১ গোলে ড্র করে আবারো পয়েন্ট হারিয়েছে দলটি। ৬ খেলায় ৭ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে মিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2012, 06:20 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালিয়ান সেরি আ’তে সাবেক চ্যাম্পিয়ন এসি মিলানের দুঃসময় কাটছে না। এন্নিও টারডিনি স্টেডিয়ামে পারমার সঙ্গে ১-১ গোলে ড্র করে আবারো পয়েন্ট হারিয়েছে দলটি। ৬ খেলায় ৭ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে মিলান। ১৬ মিনিটে রোসোনেরিরা গোলের প্রথম সত্যিকারের সুযোগ পেয়েছিল। ইগনাজিও আবাতের ক্রস েেক কেভিন প্রিন্স বোয়াটেংয়ের হেড সে যাত্রায় র্ব্য করে দেন অ্যান্তোনিও মিরান্তে। পাঁচ মিনিট পর উল্টো এগিয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছিল পারমা। জিয়ানলুকা মুসাসির ফ্রিকিক মিলানের বার ঘেঁষে চলে যায় মাঠের বাইরে। ৩৪ মিনিটে স্বাগতিকদের আরেকটি দারুণ সুযোগ এনে দেন সরিটিস নিনিস। তার কাছ থেকে বল পেয়ে ডোরলান পাবন যে শট নিলেন ফিরিয়ে দিতে কোনো সমস্যা হয় নি ক্রিস্টিয়ান আবিয়াতির। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পাঁচ মিনিটের মাথায় এগিয়ে যায় মিলান। মাসিমো আমব্রোসিনির পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন স্টেফান এল শারওয়ে। এর পরপরই এক গজ দূূর থেকে বোয়েটেংয়ের হেড ঠিকানা খুঁজে পেলে ২-০ গোলেই এগিয়ে যেতে পারতো অতিথিরা। সেই ‘মিস’ পরে অনেক বড় হয়ে উঠে যখন ৬৬ মিনিটে দানিয়েল গ্যালোপ্পার গোলে পারমা সমতা ফেরায়। মুসাসির ফ্রিকক থেকে বল পেয়ে মিলানের জালে বল জড়াতে কোনো ভুল করেন নি গ্যালোপ্পা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০১৫ ঘ.