ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবারের মতো শুক্রবারও জাতীয় মহিলা সুপার লিগ ফুটবলে ছিল গোলের ছড়াছড়ি। চার ম্যাচে গোল হয়েছে ৩৫টি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে যশোর জেলা ৮-০ গোলে হারিয়েছে ঠাকুরগাঁও জেলাকে। হেনা একাই করেন ৫ গোল। এছাড়া রুপা দুটি ও বিলকিস একটি গোল করেন।
এই মাঠের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আনসার ১৫-০ গোলে রাঙামাটিকে উড়িয়ে দিয়েছে। বিজয়ী দলের তারকা স্ট্রাইকার অম্রা চিং মারমা করেন ৭ গোল। ফারহানা, রওশন আরা ও নুবাই চিং মারমা ২টি করে এবং জানু ও সুইনু প্র“ মারমা একটি করে গোল করেন।
কমলাপুর স্টেডিয়ামে প্রথম ম্যাচে নারায়ণগঞ্জ জেলা ১২-০ গোলে নরসিংদী জেলাকে হারিয়েছে। বিথী ৪টি, ইতি ৩টি, আঁখি দুটি এবং মিথিলা, পুতুল ও শান্তা একটি করে গোল করেন।
একই মাঠে সাতক্ষীরা জেলা গোলশূন্য ড্র করেছে টাঙ্গাইল জেলার সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১২ঘ.
bdnews24