২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেরি চার ম্যাচ নিষিদ্ধ

বর্ণবাদী আচরণের দায়ে চেলসি অধিনায়ক জন টেরিকে চার ঘরোয়া ম্যাচে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এক শুনানিতে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক দোষী প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 04:21 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্ণবাদী আচরণের দায়ে চেলসি অধিনায়ক জন টেরিকে চার ঘরোয়া ম্যাচে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এক শুনানিতে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক দোষী প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন। গত অক্টোবরে প্রিমিয়ার লিগ ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্স ডিফেন্ডার অ্যান্তন ফার্দিনান্দকে বর্ণবাদী আক্রমণের অভিযোগে অ্যাসোসিয়েশনের ডিসিপ্লিন্যারি কমিটির মুখোমুখি হতে হয় টেরিকে। গত জুলাইয়ে অবশ্য আদালতে এই অভিযোগ থেকে খালাস পান তিনি। টেরির আইনজীবী যুক্তরাজ্যে সংবাদ মাধ্যমকে বলেন, “আদালত থেকে দোষী নন এমন রায় পাওয়ার পরও এফএ কমিশন ভিন্ন উপসংহারে পৌঁছানোয় টেরি ভীষণ হতাশ। অ্যাপিলের জন্য দুই সপ্তাহ সময় পাওয়া টেরিকে ২ লক্ষ্য ২০ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে। এক বিবৃতিতে এফ এ জানিয়েছে, “স্বাধীন রেগুলারেটরি কমিশর সিদ্ধান্তের কারণগুলো শিগগির লিখিতভাবে জানাবে।” শনিবার অন্যমত শিরোপা প্রত্যাশি আর্সেনালের সঙ্গে খেলবে চেলসি। এছাড়া অক্টোবরের শেষ সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে লিগ ও লিগ কাপ ম্যাচ রয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটির। চারদিনের শুনানী শেষে চেলসির তার প্রতিক্রিয়ায় জানায়, “জন টেরির ব্যাপারে ফুটবল অ্যাসোসিয়েশনের নেয়া সিদ্ধান্ত চেলসি ফুটবল ক্লাব সম্মান জানাচ্ছে এবং এর নোট নিয়েছে।” ৩১ বছর বয়সী টেরি গত রোববার ইংল্যান্ড জাতীয় দল থেকে অবসর নেন। গত ডিসেম্বরে একই অভিযোগে লিভারপুল স্ট্রাইকার লুইস সুয়ারেজকে আট ম্যাচের নিষেধাজ্ঞা ও ৪০ হাজার পাউন্ড জরিমানা করে ফেডারেশন। ১৫ অক্টোবরের ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের প্যাট্রিক এভরা তার বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২১৯ ঘ.