২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা ও যশোরের গোল উৎসব

মহিলা সুপার লিগ ফুটবলে সাতক্ষীরা ও যশোর জেলা বিশাল ব্যবধানে জিতেছে। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাবিনার ডাবল হ্যাটট্রিকে সাতক্ষীরা ১১-১ গোলে হারিয়েছে নরসিংদী জেলাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 01:44 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহিলা সুপার লিগ ফুটবলে সাতক্ষীরা ও যশোর জেলা বিশাল ব্যবধানে জিতেছে। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাবিনার ডাবল হ্যাটট্রিকে সাতক্ষীরা ১১-১ গোলে হারিয়েছে নরসিংদী জেলাকে। বিজয়ী দলের পক্ষে সাবিনা একাই ৬ গোল করেন। আর সুরাইয়া করেন ৪ গোল। সাতক্ষীরার পক্ষে বাকি গোলটি করেন বিপাশা। নরসিংদীর পক্ষে একমাত্র গোলটি করেছেন মাহমুদা আক্তার। সাতক্ষীরার মিতা খাতুন এই ম্যাচে লাল কার্ড পান। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রেহানা আক্তার ও শারমিন আক্তারের জোড়া হ্যাটট্রিকে যশোর জেলা ৯-০ গোলে রাঙ্গামাটি জেলাকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে অন্য তিনটি গোল করেন খালেদা, লাবনী ও বিলকিস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে টাঙ্গাইল জেলা ১-০ গোলে নারায়নগঞ্জ জেলাকে হারিয়েছে। রিক্তা বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৪০ঘ.