ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার মহিলা কাবাডি লিগে আজাদ স্পোর্টিং ক্লাব ও জুরাইন জনতা ক্লাব জয় পেয়েছে। পল্টন কাবাডি স্টেডিয়ামে আজাদ ২৬-১৫ পয়েন্টে সিংনা সংঘকে হারিয়েছে।
বিজয়ী দল ২ টি লোনা পেয়ে এই ম্যাচ জিতেছে।
দিনের দ্বিতীয় ম্যাচে জুরাইন জনতা ক্লাব ৪৬-১৯ পয়েন্টে মাতুয়াইল মিলন স্মৃতি সংসদকে হারিয়েছে। জুরাইন এই ম্যাচে তিনটি লোনা পেয়ে জিতেছে।
শুক্রবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যাত্রবাড়ী ক্রীড়া চক্র-সিংনা সংঘ এবং ঢাকা ওয়ান্ডারার্স-মাতুয়াইল মিলন স্মৃতি সংসদ মুখোমুখি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮১০ঘ.
bdnews24