ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা সুপার লিগ ফুটবলে দুর্দান্ত সূচনা পেয়েছে বাংলাদেশ আনসার। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অম্রা চিং মারমা ও মাইনু মারমার হ্যাটট্রিকে তারা ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে ঠাকুরগাঁও জেলাকে।
তৃতীয় মিনিটে অম্রার লক্ষ্যভেদ দিয়ে আনসারের গোল-উৎসবের শুরু। ২৩, ৫৫ ও ৮৫ মিনিটে আরো তিনটি সহ মোট চার গোল করেন তিনি। মাইনুর তিন গোলের জন্ম ৬৫, ৮৬ ও ৯০ মিনিটে।
বিজয়ীদের অন্য গোল তিনটি জাহানারা আক্তার, নুবাই চিং মারমা ও রওশন আরা আক্তারের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৭ঘ.
bdnews24