ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক ফুটবলার ওলাদিপুপ লাডি বাবালোলা এবার ব্রাদার্স ইউনিয়নের কোচের দায়িত্বে।
ব্রাদার্সের ব্যবস্থাপক আমের খান জানিয়েছেন এই তথ্য। তিনি বলেন, “শুধু এই মৌসুমের জন্যই তাকে দায়িত্ব দেয়া হয়েছে। আশা করি তার কোচিংয়ে ব্রাদার্স সাফল্য পাবে।”
১৯৯৫-৯৬ মৌসুমে মোহামেডানের রক্ষণভাগের দায়িত্ব পালন করা নাইজেরিয়ার লাডি বাবালোলা নতুন ভূমিকায় সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, “মাত্রই ব্রাদার্সে যোগ দিয়েছি। এখনো খেলোয়াড়দের ভালোভাবে চিনে উঠতে পারিনি। আমি জানি গত মৌসুম ব্রাদার্সের তেমন ভালো কাটেনি। আশা করি আমার কোচিংয়ে এবার তারা ভালো করবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪৬ঘ.
bdnews24