২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার থেকে মহিলা সুপার লিগ ফুটবল

৮টি দলকে নিয়ে বুধবার থেকে শুরু হচ্ছে কেএফসি মহিলা সুপার লিগ ফুটবল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও ঠাকুরগাঁও জেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2012, 03:31 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৮টি দলকে নিয়ে বুধবার থেকে শুরু হচ্ছে কেএফসি মহিলা সুপার লিগ ফুটবল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও ঠাকুরগাঁও জেলা। প্রতিযোগিতার বাকি ৬টি দল হলো যশোর, রাঙ্গামাটি, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, নরসিংদী ও টাঙ্গাইল জেলা। এই প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ৩৩ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছে ফিফা। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক কেএফসি দিচ্ছে ১০ লাখ টাকা। সোমবার এক সংবাদ সম্মেলনে বাফুফের মহিলা ফুটবল কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু জানিয়েছেন এই তথ্য। সংবাদ সম্মেলনে ছিলেন কমিটির সহ-সভাপতি মাহফুজা আক্তার কিরণও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২৮ঘ.