২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন কাপের ১৬ দল চূড়ান্ত

গ্রামীণফোন ফেডারেশন শিল্ডের ৬টি দল ফেডারেশন কাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ নিশ্চিত করেছে। এই ৬টি দল হলো রহমতগঞ্জ এমএফএস, ফেনী রামপুর বয়েজ ক্লাব, নোয়াখালী ফুটবল অ্যাকাডেমি, বাংলাদেশ পুলিশ, খুলনা আবাহনী ক্রীড়াচক্র ও যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন ফেডারেশন শিল্ডের ৬টি দল ফেডারেশন কাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ নিশ্চিত করেছে। এই ৬টি দল হলো রহমতগঞ্জ এমএফএস, ফেনী রামপুর বয়েজ ক্লাব, নোয়াখালী ফুটবল অ্যাকাডেমি, বাংলাদেশ পুলিশ, খুলনা আবাহনী ক্রীড়াচক্র ও যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। ফেডারেশন শিল্ডে যশোর অঞ্চলের শিরোপা জিতেছে পুলিশ। এই অঞ্চলের রানার্স আপ খুলনা আবাহনী এবং তৃতীয় যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। আর ফেনী অঞ্চলে রহমতগঞ্জ চ্যাম্পিয়ন, রামপুর বয়েজ ক্লাব রানার্স আপ ও নোয়াখালী ফুটবল অ্যাকাডেমি তৃতীয় হয়েছে। ফেডারেশন শিল্ডের এই ৬টি মোট ১৬টি দল নিয়ে ৫ অক্টোবর থেকে শুরু হবে ফেডারেশন কাপ। মৌসুমের প্রথম ফুটবল টুর্নামেন্টের ড্র হবে ৩০ সেপ্টেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪০ঘ.