ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার প্রথম বিভাগ হকি লিগে সহজ জয় পেয়েছে উত্তরা হকি ক্লাব। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৪-২ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে।
উত্তরার জয়ে সবচেয়ে বড় অবদান বেল¬ালের। ১৬, ৩৪ ও ৪০ মিনিটে ফিল্ড অ্যাটাক থেকে তিন গোল করেন তিনি। অন্য গোলটি পাবনের।
ফরাশগঞ্জের দুই গোলদাতা রিমন ও রিয়াদ।
সোমবার ভিক্টোরিয়া এসসি-কম্বাইন্ড এসসি এবং ব্যাচেলর্স এসসি-ফরাশগঞ্জ এসসি মুখোমুখি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৭ঘ.
bdnews24