২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার জয়ে চাপে রিয়াল

গ্রানাডাকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় জয় রথ অব্যাহত রেখেছে বার্সেলোনা। ৫ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে বার্সা। গত আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৪ খেলায় ৪ পয়েন্ট নিয়ে চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 07:36 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রানাডাকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় জয় রথ অব্যাহত রেখেছে বার্সেলোনা। ৫ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে বার্সা। গত আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৪ খেলায় ৪ পয়েন্ট নিয়ে চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে। লিগে এখন পর্যন্ত অপরাজিত বার্সা প্রথম একাদশের পাঁচজনকে ছাড়াই শনিবার গ্রানাডার বিপক্ষে খেলতে নামে। তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসির নেতৃত্বে শুরু থেকে গ্রানাডার ওপর প্রচণ্ড চাপ তৈরি করে বার্সা। প্রথমার্ধে বার্সা তিনটি সুযোগ তৈরি করলেও গ্রানাডার গোলরক্ষককে টুনুকে পরাস্থ করতে পারেন নি মেসি, আলেক্সিস সানচেজরা। দ্বিতীয়ার্ধে বদলী হিসেবে জাভি ও পেড্রো নামার পর বার্সেলোনার ধার আরো বাড়ে। গোলের জন্য মরিয়া বার্সাকে প্রতি আক্রমণে বেশ ক’বার বিপদে ফেলেছিল অতিথিরা। সবচেয়ে সুযোগটি পেয়েছিলেন ফ্যাবিয়ান ওরেলানা। ৮৬ মিনিটে ভিক্টর ভালদেজকে একা পেয়েও পরাস্থ করতে পারেন নি তিনি। পরের মিনিটে জাভি তীব্র গতির শটে প্রথমবারের মতো টুনু পরাস্ত হলে স্বস্তি¡ নেমে আসে ন্যু ক্যাম্পে। এরপরও ধার কমেনিস স্বাগতিকদের আক্রমণে। অতিরিক্ত সময়ে মেসির মাপা নিুচ ক্রস বাঁচাতে গিয়ে নিজেদের জালে বল জড়ান বোরজা গোমেজ। এক ম্যাচ কম খেলে বার্সার চেয়ে ১১ পয়েন্টি পিছিয়ে রিয়াল।এখন পর্যন্ত প্রতিপক্ষের মাঠে জয় না পাওয়া রিয়াল রোববারের বেশ চাপ নিয়ে খেলবে শহরের প্রতিদ্বন্দ্বী রায়ো ভলকানোর মাঠে। ম্যাচ শেষে বার্সা ডিফেন্ডার দানি আলভেজ বলেন, “সব জয়ই গুরুত্বপূর্ণ। অন্য দিনের চেয়ে আমাদের বেশি পরিশ্রম করতে হয়েছে। তবে আমরা জানি এ ধরনের পরিস্থিতি থেকে কী করে বের হয়ে আসতে হয়।” “এর মানে এই নয় আমরা ভালো খেলিনি, প্রতিপক্ষকেও কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে তাদের গোলরক্ষক টুনু ছিলেন এক কথায় অসাধারণ। তাকে অভিনন্দন জানাতেই হয়,” যোগ করেন মেসিদের বেশ কয়েকটি সুযোগ করে দেয়া এই ডিফেন্ডার। কার্লোস পুয়োল ও জেরার্ড পিকের চোটের কারণে মিডফিল্ডার হ্যাভিয়ার মাসচেরানো ও আলেক্স সংকে সেন্টার ব্যাক পজিশনে খেলিয়েছেন বার্সা কোচ টিটো ভিলোনোভা। ডিসেম্বর পর এই প্রথম শুরু থেকে মাঠে থাকা ডেভিড ভিয়া, সেস ফ্যাব্রেগাস ও মেসি প্রচণ্ড চাপ তৈরি করলেও আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভির অভাব অনুভব করছিলো বার্সা। দিনের অন্য খেলায় রিয়াল বেটিস ১-০ গোলে ইম্পানিওলকে, সেল্টা ভিগো ২-১ গোলে গেটাফেকে ও রিয়াল জারাগোজা ৩-১ গোলে ওসাসুনাকে হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩২৬ ঘ.