২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের সঙ্গে বাংলাদেশের ড্র

প্রথমে গোল করেও জিততে পারেনি বাংলাদেশ। বৃহস্পতিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপাল জাতীয় দলের সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচের ফল ১-১।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথমে গোল করেও জিততে পারেনি বাংলাদেশ। বৃহস্পতিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপাল জাতীয় দলের সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচের ফল ১-১। ৪৩ মিনিটে মিডফিল্ডার জাহিদ হোসেনের চমৎকার ফ্রিকিক এগিয়ে দেয় বাংলাদেশকে। জাহিদের শট নেপালের খেলোয়াড়দের গড়া দেয়াল এবং গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায় (১-০)। দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণাত্মক বাংলাদেশ ৪৮ মিনিটে আরেকটা গোল পেতে পারতো। কিন্তু নেপালের গোলরক্ষক কিরনকে একা পেয়েও গোল করতে পারেননি জাহিদ। তার দুর্বল শট কিরন ধরতে র্ব্য হলেও গোললাইন থেকে ফিরিয়ে দেন ডিফেন্ডার রবিন শ্রেষ্ঠা। এই ব্যর্থতার মাশুলও দিতে হয়েছে বাংলাদেশকে। ৬১ মিনিটে মাকসুদুর রহমান মোস্তাকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে সমতা নিয়ে আসে নেপাল। বিরাজ মহাজনের ক্রস বাংলাদেশের গোলরক্ষক মোস্তাকের হাত ফসকে বেরিয়ে এলে বাঁ পায়ের শটে খেলায় সমতা নিয়ে আসেন স্ট্রাইকার ভোলা শিলাল (১-১)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১০ঘ.