ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্ট্যামফোর্ড ব্রিজে ইতালিয়ান সেরি ‘আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাসের সঙ্গে ২-২ গোলের ড্র দিয়ে শিরোপা ধরে রাখার লড়াই শুরু করেছে চেলসি। ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে শুভ সূচনা করেছে গত আসরের রানার্সআপ বায়ার্ন মিউনিখ।
মৌসুমে এই প্রথম নতুন দল চেলসির হয়ে শুরু থেকে মাঠে থাকা অস্কার ৩১ ও ৩৩ মিনিটে দুবার লক্ষ্যভেদ করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন।
‘ই’ গ্র“পের খেলায় বর্তমান চ্যাম্পিয়নদের হতাশ করে ৩৮ মিনিটে ব্যবধান কমান আর্তুরো ভিদাল। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে জন টেরির অফসাইড ফাঁদ এড়িয়ে সমতা ফেরান কুয়াগলিয়ারেল্লা।
২৫ মিলিয়ন পাউন্ডে চেলসিতে আসা ব্রাজিলের স্ট্রাইকার অস্কারের প্রশংসায় পঞ্চমুখ দলের কোচ রবার্তো ডি মাত্তেও। ম্যাচ শেষে তিনি বলেন, “আজকে (বুধবার) অস্কার ছিলেন অসাধারণ। দলে তাকে বরণ করে নিতে আমরা সঠিক ম্যাচের অপেক্ষায় ছিলাম। তার দ্বিতীয় গোলটি বিশেষ কিছু।”
“আমরা কিছুটা হতাশ। এক পর্যায়ে দুই গোলে এগিয়ে গিয়েছিলাম। সেখান থেকে ড্র করতে হল। যা হওয়ার হয়ে গেছে এখন আমাদের পরের ম্যাচের প্রস্তুতি নিতে হবে,” যোগ করেন তিনি।
গ্র“পের অন্য খেলায় শাখতার ডনেটস্ক ২-০ গোলে হারিয়েছে এফসি নর্ডসজাল্যান্ডকে।
গত মে মাসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসির বিপক্ষে পেনাল্টিতে বাস্তিন শোয়েনস্টেইগারের ব্যর্থতায় শিরোপা হারায় মিউনিখ। সেই ধাক্কা কাটিয়ে উঠা শোয়েনস্টাইগারের ৩৮ মিনিটের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টনি ক্রুস। ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো মিউনিখ। কিন্তু মান্দজুকিচ পেনাল্টি েেক গোল করতে র্ব্য হওয়ায় তা হয় নি। এর আগে শেষ নির্ধারিত সময়ের শেষ মিনিটে ভালদেজের গোলে ব্যবধান কমায় ভ্যালেন্সিয়া।
অতিরিক্ত সময়ে আাদিল রামি দ্বিতীয় হলুদ কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় অতিথিরা।
ম্যাচ শেষে শোয়েনস্টেইগার বলেন, “আজকে আমরা ভালো খেলেছি। কিন্তু ১-০ গোলের ব্যবধান ধরে রাখা সব সময় ভীষণ কঠিন। টনির দ্বিতীয় গোলটি আমাদের আরো আত্মবিশ্বাসী করে তুলে।”
২০০১ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের পর মিউনিখের বিপক্ষে প্রথম ম্যাচে রক্ষণাত্মক ফুটবল খেলেছে স্পেনের দলটি।
মিউনিখ কোচ জাপ হেইনকেস বলেন, “জয় দিয়ে শুরু করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ ৩০ মিনিটে আমাদের অনেক বেশি ধৈর্য্য ধরতে হয়েছে। আমরা জানতাম বিরতির পর ভ্যালেন্সিয়া ফিরে আসার চেষ্টা করবে। কিন্তু দ্বিতীয় গোলটির কারণে তা হয় নি।”
“আমাদের অনেক উন্নতির অবকাশ রয়েছে। ব্যবধান কমানোর সুযোগ দিয়েছি, পেনাল্টি েেক গোল করতে র্ব্য হয়েছি এমন বিষয়গুলোয় আমাদের দ্রুত উন্নতি করতে হবে,” যোগ করেন তিনি।
গ্র“পের অন্য খেলায় লিলিকে ৩-১ গোলে হারিয়েছে বাতে বরিসভ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯০০ ঘ.
bdnews24