২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ান্ডারার্স ও কম্বাইন্ডের জয়

সোমবার প্রথম বিভাগ হকি লিগে জয় পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ও কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 02:47 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার প্রথম বিভাগ হকি লিগে জয় পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ও কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ওয়ান্ডারার্স ৪-১ গোলে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে নীতিন কুমার দুটি এবং মোহাম্মদ সজীব ও মোহাম্মদ মহসিন একটি করে গোল করেন। ফরাশগঞ্জের একমাত্র গোলটি রুমেলের। লিগে ওয়ান্ডারার্সের এটি প্রথম জয়। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে কম্বাইন্ড ২-০ গোলে মুক্ত বিহঙ্গকে হারিয়েছে। দুটি গোলই করেন ধীমান মিনঞ্জী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৪ঘ.