ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তাইওয়ানের ইয়েঙ্গদার পে¬য়ার্স গলফ চ্যাম্পিয়নশিপে ভালো করতে পারেননি সিদ্দিকুর রহমান। এই প্রতিযোগিতায় ৩৭তম হয়েছেন বাংলাদেশের সেরা গলফার।
সোমবার পারের চেয়ে এক শট কম খেলেন সিদ্দিক। বিরূপ আবহাওয়ার কারণে প্রতিযোগিতা সংক্ষিপ্ত করা হয়। ৭২ পারের পরিবর্তে ৫৪ পারের ঘোষণা দেন আয়োজকরা।
প্রথম দুই রাউন্ডে তেমন সুবিধা করতে পারেননি সিদ্দিক। দুই রাউন্ডেই পারের চেয়ে এক শট বেশি নিয়েছেন তিনি (৭৩ শট)।
২০৪ শটে খেলে শিরোপা জিতেছেন ভারতের গগনজিৎ ভুলার। রানার আপ থাইল্যান্ডের থর্ন বিরাটচান্ত।
শিরোপা জিতে ভুলারের প্রাপ্তি ৭৯ হাজার ২৫০ মার্কিন ডলার। বিরাটচান্ত ৪২ হাজার ৩৭৫ এবং সিদ্দিক তিন হাজার ১৫০ ডলার পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩২ঘ.
bdnews24