২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বছর পর প্রথম বিভাগ হকির যাত্রা

দীর্ঘ তিন বছর পর শুরু হয়েছে প্রথম বিভাগ হকি লিগ। শনিবার উদ্বোধনী দিনে জয় পেয়েছে মুক্ত বিহঙ্গ। তারা ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ রেলওয়েকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 12:08 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দীর্ঘ তিন বছর পর শুরু হয়েছে প্রথম বিভাগ হকি লিগ। শনিবার উদ্বোধনী দিনে জয় পেয়েছে মুক্ত বিহঙ্গ। তারা ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ রেলওয়েকে। মুক্ত বিহঙ্গের জয়ের নায়ক রবিন হোসেন। ১৫ মিনিটে ফিল্ড অ্যাটাক থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি। এর আগে লিগের উদ্বোধন করেন স্পন্সর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক নাসির এ চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের জেষ্ঠ্য ব্যবস্থাপনা পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার। রোববার মুখোমুখি হবে ব্যাচেলর্স ক্লাব-বর্ণক সমাজ এবং শিশু কিশোর সংঘ-ভিক্টোরিয়া এসসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪৮ঘ.