২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ারটেল রাইজিং স্টার্স টুর্নামেন্টে খুলনা চ্যাম্পিয়ন

এয়ারটেল রাইজিং স্টার্স টুর্নামেন্টের শিরোপা জিতেছে খুলনা বিভাগ। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে ঢাকা-২ দলকে। বিজয়ী দলের একমাত্র গোলটি আবদুল্ল¬াহ আল টোফেলের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 02:56 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এয়ারটেল রাইজিং স্টার্স টুর্নামেন্টের শিরোপা জিতেছে খুলনা বিভাগ। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছে ঢাকা-২ দলকে। বিজয়ী দলের একমাত্র গোলটি আবদুল্ল¬াহ আল টোফেলের। এই টুর্নামেন্টের মাধ্যমে ৬০ হাজার খুদে ফুটবলারের মধ্যে থেকে ২০০ জনকে বাছাই করা হয়েছে। এদের মধ্যে সৌভাগ্যবান ১২ জন ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দল ম্যানচেস্টার ইউনাইটেডের সকার স্কুলে প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবে। এই ১২ জনকে বেছে নেয়ার জন্য ম্যান ইউ সকার স্কুলের তিন কোচ কেভিন ও’ কনেল, মাইকেল ব্যানেট ও মাইকেল ম্যাকক্লিন এখন ঢাকায়। বিকেএসপিতে শনি ও রোববার অনুশীলন দেখে তাদের বাছাই করা হবে। আগামী নভেম্বরে তারাই ম্যান ইউ’র সকার স্কুলে উন্নত প্রশিক্ষণ নিতে যাবে। নির্বাচিত ১২ জন আগামী ২৪ নভেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ম্যান ইউ’র লড়াই ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারিতে বসে দেখারও সুযোগ পাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৪ঘ.