২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরুষদের জয়, মহিলাদের হার

তুরস্কের ইস্তাম্বুলে বিশ্ব দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডে বাংলাদেশ পুরুষ দল জয় পেলেও হেরে গেছে মহিলা দল। টানা দ্বিতীয় জয়ের পথে পুরুষরা ৩.৫-০.৫ পয়েন্টে ইরাককে হারালেও মহিলারা ১-৩ পয়েন্টে হেরে গেছেন ইন্দোনেশিয়ার কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 07:23 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তুরস্কের ইস্তাম্বুলে বিশ্ব দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডে বাংলাদেশ পুরুষ দল জয় পেলেও হেরে গেছে মহিলা দল। টানা দ্বিতীয় জয়ের পথে পুরুষরা ৩.৫-০.৫ পয়েন্টে ইরাককে হারালেও মহিলারা ১-৩ পয়েন্টে হেরে গেছেন ইন্দোনেশিয়ার কাছে। ইরাকের বিপক্ষে বাংলাদেশের সহজ জয়ের রূপকার তিন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, এনামুল হোসেন রাজীব ও আব্দুল্ল¬াহ আল রাকিব। আর উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ড্র করেছেন। মহিলাদের বিভাগে ইন্দোনেশিয়ার প্রতিযোগীর সঙ্গে নজরানা খান ইভা ও জাকিয়া সুলতানা ড্র করলেও হার মেনেছেন শারমিন সুলতানা ও আর্ন্তজাতিক মহিলা মাস্টার রানী হামিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৩২২ঘ.