ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনে শুক্রবার সহজ জয় পেয়েছেন পুরুষ ও মেয়েদের এককের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ও সামান্থা স্টোসার। তবে হেরে গেছেন চীনের লি না।
দ্বিতীয় রাউন্ডের খেলায় জোকোভিচ ৬-২, ৬-১, ৬-২ গেমে হারান ব্রাজিলের রোজারিও দুতরা সিলভাকে। আমেরিকার ভাভারা লেপসেঙ্কোর বিপক্ষে ৭-৬, ৬-২ গেমে জিতে স্টেসার পৌঁছে গেছেন চতুর্থ রাউন্ড।
যুক্তরাজ্যের লাউরা রবসন ৬-৪, ৬-৭, ৬-২ গেমে লি নাকে হারান। দ্বিতীয় রাউন্ডে এই রবসনের কাছেই হেরে গিয়েছিলেন তিনবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন কিম ক্লাইস্টার্স।
১৯৯১ সালের পর রবসনই যুক্তরাজ্যের কোনো নারী খেলোয়াড় যিনি ইউএস ওপেনের শেষ ষোলতে খেলবেন। চতুর্থ রাউন্ডে র্যাংকিংয়ের ৮৯ নম্বর খেলোয়াড় রবসনের প্রতিপক্ষ স্টোসার।
এছাড়াও মেয়েদের এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, মারিয়া শারাপোভা, পেত্রা কোভিতোভা, নাদিয়া পেত্রোভা ও মারিওঁ বারতোলি।
জোকোভিচ ছাড়াও এদিন পুরুষ এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন অ্যান্ডি রডিক, হুয়ান মার্তিন দেল পোত্র ও লেইটন হিউইট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১২৫০ ঘ.
bdnews24