২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় রাউন্ডে মারে, দ্বিতীয় রাউন্ডে ফেরার

ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন অলিম্পিক সোনা জয়ী অ্যান্ডি মারে। দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন চতুর্থ বাছাই স্পেনের ডেভিড ফেরার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 05:06 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন অলিম্পিক সোনা জয়ী অ্যান্ডি মারে। দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন চতুর্থ বাছাই স্পেনের ডেভিড ফেরার। ক্রোয়েশিয়ার ইভান ডোডিংকে সহজেই ৬-২, ৬-১ ও ৬-৩ গেমে হারিয়েছেন যুক্তরাজ্যের তৃতীয় বাছাই মারে। প্রথম রাউন্ডে ফেরার ৬-৪, ৬-২ ও ৭-৬ (৩) গেমে হারিয়েছেন দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে। সপ্তম বাছাই আর্জেন্টিনার হুয়ান ডেল পোর্টো ফ্রান্সের ফ্লোরেন্ট সেররাকে হারিয়েছেন ৬-৪, ৭-৬ (৪) ও ৬-৪ গেমে। এছাড়া জার্মানির ফিলিপ কোহলশরেইবার, ফ্রান্সের রিচার্ড গ্যাসকোয়েট, যুক্তরাষ্ট্রের জন ইসনার ও সার্বিয়ার জাঙ্কো টিপ সারেভিচ। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন টমি হাস ও আন্দ্রেস সিপ্পি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১১০৫ ঘ.