২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে মালাগা

প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে খেলতে যাচ্ছে মালাগা। মঙ্গলবার প্লেঅফের ফিরতি লেগে গ্রিসের দল পানাথিনাইকোসের বিপক্ষে গোলশূন্য ড্র করে ওই যোগ্যতা অর্জন করে স্পেনের দলটি। নিজেদের মাঠে প্রথম লেগে ২-০ গোলে জিতেছিলো মালাগা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 03:43 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে খেলতে যাচ্ছে মালাগা। মঙ্গলবার প্লেঅফের ফিরতি লেগে গ্রিসের দল পানাথিনাইকোসের বিপক্ষে গোলশূন্য ড্র করে ওই যোগ্যতা অর্জন করে স্পেনের দলটি। নিজেদের মাঠে প্রথম লেগে ২-০ গোলে জিতেছিলো মালাগা। মালাগা ছাড়াও এদিন প্লেঅফ পেরিয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বেলারুশের বাতে বোরিসভ, ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেব ও বেলজিয়ামের আনডের্টেচট। নিজেদের মাঠে পর্তুগালের দল ব্রাগার কাছে পেনাল্টি শূটআউটে (৫-৪) হেরে চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হয়েছে ইতালির দল উদিনেসে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোল অমীমাংসিত ছিলো। প্রথম লেগের ফলাফলও একই ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১০৩ ঘ.