২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোল্টকে পেয়ে উজ্জীবিত ম্যান ইউ

বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট ম্যানচেস্টার ইউনাইটেডের দারুণ ভক্ত। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে প্রিয় দলের খেলা দেখতে ওল্ড ট্র্যাফোর্ডে উপস্থিত ছিলেন তিনি। জ্যামাইকার ¯িপ্রন্ট-সম্রাটকে জয় উপহার দিয়েছে অ্যালেক্স ফার্গুসনের দল। পিছিয়ে পড়েও জিতেছে ৩-২ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 01:57 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট ম্যানচেস্টার ইউনাইটেডের দারুণ ভক্ত। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে প্রিয় দলের খেলা দেখতে ওল্ড ট্র্যাফোর্ডে উপস্থিত ছিলেন তিনি। জ্যামাইকার ¯িপ্রন্ট-সম্রাটকে জয় উপহার দিয়েছে অ্যালেক্স ফার্গুসনের দল। পিছিয়ে পড়েও জিতেছে ৩-২ গোলে। তবে প্রথম ম্যাচে হেরে যাওয়া ম্যান ইউ’র জন্য দুঃসংবাদ, শেষ মুহূর্তে আহত হয়ে মাঠ থেকে সরাসরি হাসপাতালে যেতে হয়েছে ওয়েইন রুনিকে। অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। ম্যান ইউ’র মতো ঘরের মাঠে জয় পেয়েছে চেলসিও। টানা তৃতীয় জয়ের পথে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে তারা। ২২ মিনিটে ইডেন হ্যাজার্ডের পেনাল্টি গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির ঠিক আগে ফার্নান্দো তরেসের লক্ষ্যভেদে চেলসির জয় নিশ্চিত হয়ে যায়। ম্যান ইউ’র মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই ফুলহামকে এগিয়ে দেন ড্যামিয়েন ডাফ। ইংলিশ লিগের সফলতম দলটি তখন ভীষণ অস্বস্তিতে। মৌসুমের শুরুতে আর্সেনাল থেকে যোগ দেয়া রবিন ফন পার্সি আগের ম্যাচে বদলি হিসেবে নামলেও শনিবার খেলেছেন শুরু থেকে। দশম মিনিটে তার দুর্দান্ত গোলেই সমতা ফেরায় ম্যান ইউ। ৩৫ মিনিটে ঘরের মাঠে নিজের প্রথম ম্যাচেই গোল করে ম্যান ইউকে এগিয়ে দেন শিনজি কাগাওয়া। ৪১ মিনিটে রাফায়েলের গোলে ব্যবধান ৩-১ও হয়ে যায়। ৬৪ মিনিটে নেমেনিয়া ভিদিচের আত্মঘাতী গোল ব্যবধান কমানোর পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ফুলহাম। বেশ কয়েকটি সুযোগ পেলেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় অতিথিদের। শনিবারের অন্য ম্যাচগুলোতে ওয়েস্ট হাম ইউনাইটেড ৩-০ গোলে সোয়ানসি সিটিকে, এভারটন ৩-১ গোলে অ্যাস্টন ভিলাকে ও উইগান অ্যাথলেটিক ২-০ গোলে সাউদাম্পটনকে হারিয়েছে। আর টটেনহাম হটস্পার-ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন এবং কুইন্স পার্ক রেঞ্জার্স-নরউইচ সিটি ড্র করেছে। দুটো ম্যাচেরই ফল ১-১। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০৩৭ঘ.