২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাল ছেড়ে দিয়েছেন আর্মস্ট্রং

যুক্তরাষ্ট্রের অ্যান্টি ডোপিং এজেন্সির (ইউএসএডিএ) সঙ্গে লড়াইয়ে ইতি টানার ঘোষণা দিয়েছেন গত বছর অবসরে যাওয়া কিংবদন্তি সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 10:15 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাষ্ট্রের অ্যান্টি ডোপিং এজেন্সির (ইউএসএডিএ) সঙ্গে লড়াইয়ে ইতি টানার ঘোষণা দিয়েছেন গত বছর অবসরে যাওয়া কিংবদন্তি সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রং। অনেকের মতে সর্বকালের সেরা সাইক্লিস্ট আর্মস্ট্রং বলেন, “প্রত্যেকের জীবনে এমন একটি সময় আসে যখন বলতে হয়, যথেষ্ট হয়েছে। আমার জন্য এখনই সেই সময়।” ১৯৯৯ সালেে ক ২০০৫ পর্যন্ত সাতটি ট্যুর ডি ফ্রান্স জেতার পে প্রতারণা ও অবৈধ সুবিধা নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০০০ সালে প্রতিষ্ঠিত ইউএসএডিএর অভিযোগ, আর্মস্ট্রংসহ ছয়জন সাইক্লিস্ট গত ১৪ বছর ধরে মাদক গ্রহণ করছেন। আর্মস্ট্রংয়ের বিবৃতির পর পরই ইউএসএডিএ মুখপাত্র অ্যানি স্কিনার বলেন, “এজেন্সি আর্মস্ট্রংকে আজীবন নিষিদ্ধ করে তার সাতটি (ট্যুর ডি ফ্রান্স) শিরোপা ফিরিয়ে নেয়ার কথা ভাবছে।” ইউএসএডিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, “আমরা যারা খেলা আর তারকা খেলোয়াড়দের ভীষণ ভালোবাসি তাদের জন্য খুব দুঃখজনক একটি দিন। যে কোনো মূল্যে জিততেই হবে সংস্কৃতির কারণে ক্রীড়াঙ্গন কীভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে তার একটি হৃদয় বিদারক উদাহরণ এটি।” ইউএসএডিএ তার শিরোপা কেড়ে নিলে বেন জনসনের আর্মস্ট্রংই হবে এ ধরনের বিরুপ পরিস্থিতিতে পড়া দ্বিতীয় তারকা ক্রীড়াবিদ। ডোপ টেস্টে পজেটিভ প্রমাণিত হওয়ায় জনসনের ১৯৮৮ সালের সিউল অলিম্পিকের ১০০ মিটারের সোনা কেড়ে নেয়া হয়। আন্তর্জাতিক অ্যান্টি ডোপিং এজেন্সি ও আন্তর্জাতিক সাইকেল ইউনিয়ন এ ব্যাপারে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এদিকে আর্মস্ট্রংয়ের অ্যটর্নি দাবি করেছেন, “পুরো ক্যারিয়ারে যে কোনো অ্যাথলেটের চেয়ে ানেক বেশি ৫০০ থেকে ৬০০ বারের মতো ডোপ পরীক্ষা দিলেও বরাবরই উৎরে গেছেন আর্মস্ট্রং।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬১০ ঘ.