২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ওপেনে একই অর্ধে ফেদেরার-মারে

আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনের সেমিফাইনালে আবার দেখা হতে পারে রজার ফেদেরার ও অ্যান্ডি মারের। বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে একই অর্ধে পড়েছেন দুজনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 06:17 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনের সেমিফাইনালে আবার দেখা হতে পারে রজার ফেদেরার ও অ্যান্ডি মারের। বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে একই অর্ধে পড়েছেন দুজনে। গত মাসে মারেকে হারিয়েই সপ্তম উইম্বলডন এবং রেকর্ড সপ্তদশ গ্র্যান্ড স্লাম জয়ের আনন্দে ভেসে যান ফেদেরার। ঐ সাফল্যের সুবাদে টেনিস র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেন তিনি। তবে ৫ অগাস্ট সেই অল ইংল্যান্ড ক্লাবেই অলিম্পিক টেনিসের ফাইনালে ফেদেরারকে হারিয়ে প্রতিশোধ নেন মারে। ইউএস ওপেনে ৫ বারের চ্যাম্পিয়ন এবং এবারের শীর্ষ বাছাই ফেদেরার প্রথম রাউন্ডে লড়বেন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ইয়াংয়ের বিপক্ষে। প্রথম রাউন্ডে তৃতীয় বাছাই মারের প্রতিপক্ষ রাশিয়ার অ্যালেক্স বোগোমোলভ জুনিয়র। বর্তমান চ্যাম্পিয়ন ও দ্বিতীয় বাছাই নোভাক জোকোভিচ শিরোপা ধরে রাখার মিশন শুরু করবেন ইতালির পাওলো লোরেনজির সঙ্গে লড়াই দিয়ে। র‌্যাংকিংয়ে তিন নম্বরে থাকা রাফায়েল নাদাল হাঁটুর চোটের কারণে সরে দাঁড়িয়েছেন এই টুর্নামেন্ট থেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০১৬ঘ.