ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) নতুন পরিচালক নিযুক্ত হলেন উপসচিব মোহাম্মদ হানিফ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসচিব হানিফকে ওই পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
এছাড়া একইদিন আরো তিন উপসচিবকে বিভিন্ন পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
এদের মধ্যে বাংলাদেশ ট্যারিফ কমিশনের যুগ্ম-প্রধান (উপসচিব) ইয়াহিয়া ভূঁইয়া এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে স্থানীয় সরকার বিভাগের ‘লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রকল্প-২’ এর উপ-প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়।
ট্যারিফ কমিশনের যুগ্ম-প্রধান পদে নতুন নিয়োগ পেয়েছেন ওএসডি উপসচিব নেয়ামত উল্লাহ ভূইয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১৪৯ ঘ.
bdnews24