২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাসানো-পাজ্জিনির ঠিকানা বদল

বদলে যাচ্ছে আন্তনিও কাসানো ও জিয়ামপাওলো পাজ্জিনির ঠিকানা। দুই স্ট্রাইকারকে অদল-বদল করতে যাচ্ছে এসি মিলান ও ইন্টার মিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2012, 04:40 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বদলে যাচ্ছে আন্তনিও কাসানো ও জিয়ামপাওলো পাজ্জিনির ঠিকানা। দুই স্ট্রাইকারকে অদল-বদল করতে যাচ্ছে এসি মিলান ও ইন্টার মিলান। ইন্টার থেকে পাজ্জিনিকে নিয়ে আসার জন্য চিরপ্রতিদ্বন্দ্বীকে কাসানোকে ছাড়াও আরো ৭০ লাখ ইউরো দিতে যাচ্ছে এসি মিলান। এসি মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গ্যালিয়ানি কয়েক দিন আগে জানিয়েছিলেন, দুই ক্লাব এ ব্যাপারে আলোচনা করছে। কয়েক দফা বৈঠকের পর শেষ পর্যন্ত সোমবার দুজনের অদল-বদলের ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে দুই মিলান। ইন্টার মিলানের মালিক মাসিমো মোরাত্তি অবশ্য এ প্রসঙ্গে পরিষ্কার করে কিছু বলেননি। শুধু জানিয়েছেন, “আমরা এখনো চুক্তি চূড়ান্ত করিনি। অবশ্য কাসানোর মতো খেলোয়াড়কে কে না দলে পেতে চায়?” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২৩৮ঘ.