২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লা লিগার সবচেয়ে কম বয়সী গোলদাতা ওলিঙ্গা

শনিবার লা লিগার এই মৌসুমের উদ্বোধনী ম্যাচে প্রথম বিভাগে উত্তরণ হওয়া কেলটা ভিগোকে ১-০ গোলে হারিয়েছে মালাগা। ৮৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় ফ্যাব্রিক ওলিঙ্গা। ১৬ বছর ৯৮ দিন বয়সী ওলিঙ্গাই এখন লা লিগার সবচেয়ে কম বয়সী গোলদাতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2012, 05:32 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার লা লিগার এই মৌসুমের উদ্বোধনী ম্যাচে প্রথম বিভাগে উত্তরণ হওয়া কেলটা ভিগোকে ১-০ গোলে হারিয়েছে মালাগা। ৮৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় ফ্যাব্রিক ওলিঙ্গা। ১৬ বছর ৯৮ দিন বয়সী ওলিঙ্গাই এখন লা লিগার সবচেয়ে কম বয়সী গোলদাতা। ক্যামেরুনের এই ফুটবলার মালাগার যুব দলে খেলেন। এর আগে অ্যাথলেটিক বিলবাওয়ের ফরোয়ার্ড ইকার মুনিয়াইন সবচেয়ে কম বয়সী গোলদাতা ছিলেন। মালাগা তাদের ওয়েব সাইটে জানিয়েছে, মুনিয়াইন ২০০৯ সালের অক্টোবরে ১৬ বছর ২৮৯ দিন বয়সে গোল করে ওই রেকর্ড গড়েছিলেন। সেভিয়া এবং রিয়াল মায়োর্কা নিজেদের মাঠে যথাক্রমে গেটাফে ও এসপানিয়লকে ২-১ গোলে হারিয়ে আপাতত লিগের শীর্ষস্থান দখল করেছে। চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ রোববার নিজেদের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে। একই দিন ‘ন্যু ক্যাম্পে’ বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ। সেই সঙ্গে লিগে অভিষেক হবে বার্সেলোনার নতুন কোচ টিটো ভিলানোভার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১১২০ ঘ.