২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে কেভিতোভার সাফল্য

মন্ট্রিয়েল কাপের ফাইনালে চীনের লি নাকে ৭-৫, ২-৬, ৬-৩ গেমে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতেছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 07:03 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মন্ট্রিয়েল কাপের ফাইনালে চীনের লি নাকে ৭-৫, ২-৬, ৬-৩ গেমে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতেছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। গত অক্টোবরে ডব্লি¬উটিএ চ্যাম্পিয়নশিপের পর এটাই কেভিতোভার প্রথম শিরোপা। এই সাফল্য ২৭ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া ইউএস ওপেনে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন তিনি। ম্যাচ শেষে কেভিতোভা বলেন, “ইউএস ওপেনের আগে মন্ট্রিয়েল কাপে ভালো করা দারুণ ব্যাপার। অবশেষে আমি ভালো খেলতে পারছি।” “প্রস্তুতিটা খুবই ভালো হলো। এখানে বেশ কয়েকটি ম্যাচে ভালো খেলেছি। আশা করি ধারাবাহিকতা ধরে রাখতে পারবো,” যোগ করেন টেনিস র‌্যাংকিংয়ে ছয় নম্বরে থাকা কেভিতোভা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০৫৬ঘ.